শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

১৬ বছর বয়সেই জিতলেন অলিম্পিকের স্বর্ণপদক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকের মঞ্চে এবার দেখা গেল নতুন এক ইতিহাস। চলতি প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনের প্রথম স্বর্ণপদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিওইন। তার বয়স মাত্র ১৬ এবং পড়ছেন হাই-স্কুলে। এই বয়সেই তার এই সাফল্য অবাক করেছে বিশ্বকে!

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার এই তরুণী। সোনা জয়ের লড়াইয়ে হিওইনের  প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। লড়াই শেষে তাদের দুজনের স্কোর ছিল সমান ২৫১.৮। পড়ে শুট-অফে জিতে যান হিওইন। এদিকে সেই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে হিওইনের এই পদকটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের ১০০তম অলিম্পিক সোনা। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit