শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, দাবি লেবার পার্টির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির নবনির্বাচিত লেবার পার্টির সরকার। সোমবার দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন তুলে ধরার আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে। এএফপি।

দেশে দুই হাজার কোটি পাউন্ডের ঘাটতি থাকার কথা পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ভাষণে তুলে ধরেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রাচেল রিভস। প্রধানমন্ত্রী স্টারমারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মূল্যায়নে দেখা যাচ্ছে, যুক্তরাজ্য কপর্দকহীন হয়ে গেছে, ভেঙে পড়েছে। অর্থনীতি এবং জনসেবার ক্ষেত্রে জনবাদী রাজনীতি যে জগাখিচুড়ি অবস্থা তৈরি করেছে তাই সামনে আসছে। আগের সরকার চলতি অর্থবছরের জন্য গুরুত্বপূর্ণ সব খাতে অর্থ বরাদ্দের অঙ্গীকার করেছে। সেই অর্থ কোথা থেকে আসবে তা না জেনেই এ অঙ্গীকার করেছে।

এ বিষয়টিও প্রকাশ্যে আসছে বলে জানানো হয় বিবৃতিতে। কনজারভেটিভ পার্টির হাত থেকে ক্ষমতা পাওয়ার পর দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে স্টারমার সরকার আরও বলেছে, অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু খারাপ ধারণা করা হয়েছিল, প্রকৃতপক্ষে সেটি তার চেয়েও খারাপ। এ পরিস্থিতির জন্য বিগত কনজারভেটিভ পার্টির সরকারকে দায়ী করছে লেবার পার্টি সরকার। 

তবে কনজারভেটিভ পার্টি এ দায় অস্বীকার করেছে। দলটির বক্তব্য, কর বাড়ানোর অজুহাত খুঁজছে সরকার। এজন্য ফুলিয়ে-ফাঁপিয়ে অর্থনৈতিক দুর্দশার কথা বলা হচ্ছে। গত ৪ জুলাইয়ে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে লেবার দলের জয়ের পরই রিভস সরকারি ব্যয় মূল্যায়ন করে দেখার নির্দেশ দেন। তিন সপ্তাহের ওই মূল্যায়নের পর কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনামল শেষে পাওয়া আর্থিক পরিস্থিতি নিয়ে বিপর্যস্ত অবস্থার কথাই ঘোষণা করল স্টারমার সরকার।

স্টারমারের নতুন মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি তার বাস্তবতা সম্পর্কে জনগণের সঙ্গে সৎ হতে আমরা পিছপা হব না। ব্রিটিশ নাগরিকদের যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো সহ্য করতে হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেছেন, ব্রিটেনকে ঠিক করার জন্য যা করা দরকার আমরা তাই করব।’ 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit