শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মেসির মাঠে ফেরা নিয়ে যা বললেন সুয়ারেজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : কোপার ফাইনালে ইনজুরিতে পড়ার পর মেসিকে দেখা যায় ইন্টার মায়ামির সংবর্ধনা অনুষ্ঠানে। তখন তিনি খুঁড়িয়ে হাটছিলেন। মেসির এমন অবস্থা দেখে চিন্তিত তার সতীর্থরাও। মায়ামিতে মেসির সতীর্থ জুলিয়ান গ্রেসেল বলেছিলেন, মেসির ফেরার তারিখ তাদের কাছেও গোপন রাখা হয়েছে।

তবে এমন ধোঁয়াশার মধ্যেই মেসির বন্ধু ও বর্তমান ক্লাব সতীর্থ সুয়ারেজ জানিয়েছেন, দ্রুত মাঠে ফিরবেন তিনি। উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার বলেন, ‘সবাই জানে এই ক্লাবের প্রতি ও নিজের দেশের প্রতি সে কতটা নিবেদিতপ্রাণ। তার আকাঙ্ক্ষা সব সময় মাঠে থাকা।

দিন যত যাচ্ছে, তার মাঠে ফেরার সময়ও ঘনিয়ে আসছে। আমরা সবাই তো তাকে মাঠেই দেখতে চাই।’গত বছর মায়ামিতে যোগ দেয়ার পর প্রথমবারের মতো ক্লাবকে কোন ট্রফি এনে দেন মেসি। লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা মেসিকে ছাড়াই আসর শুরু করেছে।  

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit