বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

ওমর (রা.)-এর ইসলাম গ্রহণে আবু জাহলের অনুভূতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ইসলাম ধর্ম গ্রহণের পর ওমর (রা.) আবু জাহলের বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়ার পর আবু জাহল বের হয়ে বললেন, স্বাগতম খাত্তাবের বেটা! হঠাৎ কি মনে করে এলে? ওমর বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ কথা শুনে জাহল বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। এরপর তিনি ওমরের মুখের ওপর দরজা লাগিয়ে দেন। ওমর মুসলমান হওয়ার পর কুরাইশরা তা জানতেন না। 

ওমর একজনকে জিজ্ঞেস করলেন, মক্কাবাসীদের মধ্যে কথা ছড়িয়ে দিতে কে বেশি পটু? লোকেরা তাকে জামিল ইবনে মুআম্মারের নাম বললেন। তখন ওমর তার কাছে গেলেন। ওমর তখন তাকে বললেন, জামিল শোনো, আমি মুসলমান হয়েছি। লোকটি তখন কিছু না বলে উঠে দাঁড়ালেন। তারপর কাপড় টেনেটুনে ঠিক করে কাবার কাছে গিয়ে বলতে লাগলেন, হে কুরাইশগণ! খাত্তাবের বেটা ওমর মুসলমান হয়ে গেছেন। তিনি স্বধর্ম ত্যাগ করেছেন। ওমর পাশেই দাঁড়ানো ছিলেন।

তিনি তখন বললেন, সে মিথ্যা বলছে। আমি আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি ঈমান এনেছি। লোকেরা ওমরের ওপর আক্রমণ করে বসলেন। ওমরও পাল্টা আক্রমণ করলেন। ওমর উতবা বিন রাবিয়ার ওপর চেপে বসলেন। তিনি উতবার চোখে খোঁচাতে লাগলেন। এতে উতবা ব্যথায় কুঁকড়ে উঠল। লোকেরা ভয়ে সরে গেল। ওমর উঠে দাঁড়ালেন। জাহিলিয়াতের সময় যাদের সাথে ওমর উঠাবসা করেছেন, তাদের কাছে গিয়ে হাজির হলেন। তাদেরকে জানালেন ইসলাম গ্রহণের কথা।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ওমর মুসলমান হওয়ায় আমরা গর্ববোধ করতাম। কারণ, তিনি মুসলমান হওয়ার আগ পর্যন্ত আমরা কাবা ঘর তওয়াফ বা কাবায় নামাজ পড়তে পারছিলাম না। এরপর থেকে আমরা কাবা ঘর তওয়াফ করতাম এবং নামাজ পড়তাম।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit