বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

রাহুল গান্ধীর যে কথায় মাথা চাপড়ালেন অর্থমন্ত্রী নির্মলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বাজেটের হালুয়া অনুষ্ঠান নিয়ে তীব্র কটাক্ষ করেন কেন্দ্র সরকারকে। 

সোমবার সংসদে বক্তব্যের সময় রাহুলের সঙ্গে প্রথমে স্পিকার ওম বিড়লার কথা কাটাকাটি হয়। এ সময় রাহুল একটি ছবি তুলে ধরেন। আর সেই ছবি ঘিরেই উঠে আসে রাহুলের ধারালো মন্তব্য। যার প্রেক্ষিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রতিক্রিয়ার দৃশ্য ভাইরাল হয়।

রাহুল গান্ধী এদিন সংসদে ‘বাজেটের হালুয়া সিরিমনি’র একটি ছবি তুলে ধরেন। সেই ছবিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ছিলেন। সঙ্গে ছিলেন তার মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাও। 

ছবিটি তুলে ধরে রাহুল বলেন, ‘বাজেটের হালুয়া বিতরণ চলছে। অথচ এ ছবিতে ওবিসি, দলিত, আদিবাসী কোনো কর্মকর্তা নেই’। তিনি বলেন, ‘দেশের হালুয়া বিতরণ চলছে, অথচ তাতে নেই দেশের ৭৩ শতাংশ মানুষ!’

রাহুল বলতে থাকেন, ‘স্যার, আপনারা হালুয়া খাচ্ছেন, অথচ বাকি দেশ হালুয়া পাচ্ছে না।’ এ কথা শুনেই নির্মলা সীতারমন মুখে হাত চাপা দিয়ে হাসতে থাকেন। 

এদিকে কংগ্রেস নেতা বলে যেতে থাকেন, ‘২০ জন অফিসার মিলে বাজেট তৈরি করেছেন। আমরা খোঁজ নিয়েছি.. মানে হিন্দুস্তানের যে হালুয়া… তা ২০ জন বিতরণের কাজ করেছেন…. তাদের ৯০ শতাংশের মধ্যে মাত্র ২ জনের (অনগ্রসর শ্রেণির) মধ্যে একজন সংখ্যালঘু আর ওবিসি। আর এ ছবিতে তারা কেউ নেই’।!

নির্মলা সীতারামন এ সময় কার্যত মুখ চাপা দিয়ে হাসতে থাকেন। তার চোখে মুখে এ সময় যে অভিব্যক্তি ফুটে ওঠে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

অন্যদিকে রাহুল বলতে থাকেন, ‘ফটোতে তে আসতেই দিলেন না। ওদের পেছনে ঠেলে দিয়েছেন’। রাহুলের এ মন্তব্যে নির্মলা সীতারমন হাসতে হাসতে মাথা চাপড়াতে শুরু করেন। তিনি মুখে হাত দিয়ে হাসলেও, হাতের অঙ্গভঙ্গিতে কটাক্ষের মেজাজ ধরে রাখেন। যার সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit