মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরলেন সানজিদা প্রীতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সানজিদা প্রীতি। কাজের সংখ্যার চেয়ে মানের দিকে বরাবরই নজর তার। তাইতো অল্প কাজ করলেও যে কাজটি করেন সেটি প্রচারে আসার পর তাকে নিয়ে শুরু হয় আলোচনা, পেয়ে থাকেন দর্শক থেকে সমালোচকদের প্রশংসা। সম্প্রতি তার অভিনীত একাধিক ওয়েব কনটেন্ট ও সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ দর্শকের মন ভরিয়েছে। এছাড়া তিনি নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করছেন। 

একটা সময় টিভি খুললেই তাকে জনপ্রিয় সব ধারাবাহিক নাটকে দেখা যেতো। তবে এখন তিনি হরহামেশা ধারাবাহিক নাটকে অভিনয় করেন না।

‘ফুল বাহার’ ধারাবাহিকের দৃশ্যে সানজিদা প্রীতি


প্রীতি বার্তা২৪.কমকে জানান, তাকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে বিটিভির ‘সায়ংকাল’ ধারাবাহিকে। প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত আলীর উপন্যাস অবলম্বনে জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি পরিচালিত এ নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি।

প্রীতি বলেন, ‘কাজটি করে ভালো লেগেছে। শুকু আপার লেখা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। যুবরাজ খান যত্ন নিয়ে শুটিং করেছেন। সহশিল্পী হিসেবে সব গুণী অভিনেতাদের পেয়েছি। সবমিলিয়ে ধারাবাহিকটি দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

‘ফুল বাহার’ ধারাবাহিকের দৃশ্যে আহসান হাবিব নাসিম ও সাজু খাদেম


‘ফুল বাহার’ ধারাবাহিকের মূল চরিত্র ফুল, সাধারণ বাঙালি মধ্যবিত্ত তরুণের প্রতিনিধি। তার সাথে যুক্ত হয় এক ঐতিহাসিক আত্মা, বাহার। পলাশীর প্রান্তরে সিরাজুদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন। অতৃপ্ত আত্মা বিশ্বাসঘাতক মীরজাফরদের খুঁজে খুঁজে সে শাস্তি দিতে চায়। নিজের গ্রাম, পরিবার ও পরিবেশের উন্নয়নে অংশগ্রহণের আকাক্সক্ষায় বাহারের ভূত কাঁধে নিয়ে ফুল শহরে আসে মামার বাড়িতে। এরপর শুরু হয় ফুল বাহারের নতুন জীবন। একদিকে যুথি আর বীথির প্রেম ও প্ররোচনা অন্যদিকে সামাজিক নানান অসঙ্গতিতে ফুল ও বাহার কি পারবে সব কিছুর সমাধান করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে? সেটাই জানা যাবে এই নাটকে।

‘ফুল বাহার’ ধারাবাহিকটি শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit