মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

শাকিব খানের পাকিস্তানপ্রীতি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : স্বাধীন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন। এ উপলক্ষ্যে দুবাইতে অবস্থান করাতে গিয়ে এক ইউটিউবারকে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। সেই সাক্ষাৎকারে একাধিকবার দেশের এই শীর্ষ অভিনেতার পাকিস্তানপ্রীতির বিষয়টি উঠে এসেছে!

নিজের ছবি পাকিস্তানে চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব খান। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি। শাকিব বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’

শাকিব খান


পাকিস্তান প্রসঙ্গে শাকিব আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন।’

পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন শাকিব খান। ফলে এই নায়কের পরবর্তী কোন ছবিতে পাকিস্তানি নায়িকা দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই!

শাকিব খান


সাক্ষাতকারে শাকিব খান আরও বলেন, ‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit