শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

‘এবারই শুধু ভোটটা দিন, ৪ বছর পর আর ভোট দিতে হবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ। একদম খোলাখুলি মেরুকরণের পথে হাঁটলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি খ্রিস্টানদের প্রতি বিশেষ আর্জি জানালেন, সেইসঙ্গে আক্রমণ শানালেন কমলা হ্যারিসকে।

আগামী নভেম্বরের নির্বাচনের আগে ফ্লোরিডার সভা থেকে খ্রিস্টানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘এবারই শুধু ভোটটা দিন। তাহলে তিনি সবকিছু এমনভাবে ঠিক করে দেবেন যে তাদের আর চার বছর পরে গিয়ে কোনওদিন ভোট দিতে হবে না।’

তিনি বলেন, ‘আমার প্রিয় খ্রিস্টানরা, এবারই শুধু আপনাদের বাইরে বেরিয়ে ভোট দিতে হবে। এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। আমি আপনাদের ভালোবাসি খ্রিস্টানরা।’

এসময় কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেছেন, ‘এই নভেম্বরে কমলা হ্যারিসের উদারপন্থী চরমপন্থাকে নাকচ করে দেবেন আমেরিকার মানুষ। ভোটে ধরাশায়ী হয়ে যাবেন কমলা হ্যারিসরা।’

যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কমলা হ্যারিস আপাতত কোনও মন্তব্য করেননি। এমনকি সরাসরি কোনও মন্তব্য করেননি মার্কিন ভাইস-প্রেসিডেন্টের প্রচারের সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তাও। তবে সার্বিকভাবে ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেটাকে উদ্ভট এবং পশ্চাদমুখী বলে উল্লেখ করেছেন কমলার প্রচারের মুখপাত্র জেসন সিঙ্গার।

সূত্র : দ্য গার্ডিয়ান ও হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit