রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

গোল্ডেন ভিসা চালু করল ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং তাদের অভিবাসন প্রক্রিয়া সহজ করতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো এই ভিসা প্রোগ্রাম চালু করেন। 

শুক্রবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জাকার্তায় প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উইদোদো বলেছেন, ইন্দোনেশিয়ায় এসে বিনিয়োগ ও দেশের উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ করে দেবে গোল্ডেন ভিসা। এই ভিসা মানবসম্পদের মানোন্নয়নের মাধ্যমে দেশের জন্য একটি বিপুল সম্ভাবনা তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি। 

গোল্ডেন ভিসাধারীদের একচেটিয়া সুবিধা দেবে ইন্দোনেশিয়া। এসব সুবিধার মধ্যে রয়েছে-অবস্থানের সময়সীমা, প্রবেশ ও প্রস্থান পদ্ধতি এবং ইমিগ্রেশন অফিসগুলোতে ভিসা আবেদনের জটিলতা দূর করা। 

নির্দিষ্ট বিনিয়োগের মানদণ্ড পূরণকারী বিদেশি বিনিয়োগকারীরা গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে পাঁচ থেকে ১০ বছরের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পেতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit