শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

রোববার থেকে সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত এ সূচি চলবে। আজ শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এমনটি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। যে কারণে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়।

প্রথম ও দ্বিতীয় দিন ২ ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলে। তৃতীয় দিন ৩ ঘণ্টা বিরতি দেওয়া হয়। চতুর্থ দিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউতে চার ঘণ্টা বিরতি দেওয়া হয়। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ শিথিল করা হয়। গত ২৪ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit