জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চত্রুের সদস্য মো:রিপন( ২৪) কে চোরাইকৃত ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৪ জুলাই, মাটিরাঙ্গা থানায় মামলা রুজু হওয়ার পর পর মাটিরাঙ্গা থানার চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ রিপন (২৪), গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন-মো:রিপন (২৪) মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার বাসিন্দা মৃত মাহবুবুল হক@মাবুল হক এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং জব্দকৃত আলামত মাটিরাঙ্গা থানার পিআর মূলে থানা হেফাজতে আছে।
খাগড়াছড়ি জেলার পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক, চোরাচালান দমন এবং ক্লুলেস বিভিন্ন অপরাধের রহস্য উম্মোচনে যেকোন অপরাধীদের দমনের জন্য জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে জানান খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার)
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৪,/রাত ৯:৪৩