শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

৪দিন বন্ধ থাকার পর সোনাহাট স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম পুনরায় শুরু

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২৫৪ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী ,কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে ৪দিন বন্ধ থাকার পর সোনাহাট স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়। জানাগেছে, চলমান কারফিউ ও সাধারণ ছুটির কারনে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে।

গত বুধবার থেকে আংশিক কার্যক্রম শুরু হয় এবং ২৯ টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক সোনাহাট স্থল বন্দরে প্রবেশ করে। বৃহস্পতিবার এরিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ টি পাথর বোঝাই ভারতীয় ট্রাক স্থল বন্দরে প্রবেশ করেছে। সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, বন্ধে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।

সোনাহাট স্থল বন্দর সিএন্ড এফ এজেন্ট এসাসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, কারফিউ ও সাধারণ ছুটির কারনে ৪ দিন স্থল বন্দর বন্ধ ছিলো। বৃহস্পতিবার থেকে আংশিক চালু হয়েছে। নেট সমস্যার কারণে যোগাযোগে অসুবিধা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit