রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

নিহত সহকারী, যা বললেন তানজিন তিশা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : আপনজন হারানোর বেদনায় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সম্প্রতি মারা গেছেন তার সহকারী আলামিন। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তিশা তার ভেরিফায়েড পেজে তথ্যটি নিশ্চিত করেন।

কয়েকটি ছবি শেয়ার করে তানজিন তিশা লেখেন, একটা না দুই-দুইটা গুলি কী করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা? আলামিন কোনো দল অথবা কোনোকিছুর সঙ্গে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সঙ্গে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন, সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।

আলামিনকে নিয়ে পুরনো দিনের স্মৃতি তুলে ধরে ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী আরও লেখেন, আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, ও আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে। আমার ফ্যামিলিতেই থাকে। ফ্যামিলির অংশ হয়ে। আপুর কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো- সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত!

তাকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল জানিয়ে তানজিন তিশা আরও লেখেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে! ওকে ড্রাইভিং শেখাব! জোর করে বলতাম, পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকত। আলামিন কবে কিংবা কোথায় মারা গেছেন সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি তানজিন তিশা।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit