বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

সংঘাত ও সহিংসতা কাম্য নয়: চীনা রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের গুলি করে হত্যা ও নির্যাতনের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এ ধরনের সংঘাত ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। বৃহস্পতিবার সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা চীনা রাষ্ট্রদূত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্র্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বিশ্বাস করে, এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম। রাষ্ট্রদূতের মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ এবং চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

এদিকে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit