বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

গাজায় একদিনে ৮১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৯৪ জনে। এই হামলায় আরও অন্তত ৮৯ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী উপত্যকাটির অন্তত দুটি স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে। এতে অন্তত ৮১ জন নিহত ও ১৯৮ জন  আহত হয়েছেন। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকাজুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক চাপা পড়ে আছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ‘গাজায় যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করা হয়েছে।’
 
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া, এ আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
 
জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit