শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

থাইল্যান্ডে হোটেল থেকে ৬ পর্যটকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককের গ্র্যান্ড হায়াত ইরায়ান হোটেল থেকে ছয় পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তারা বিষক্রিয়ায় মারা গেছেন।

মরদেহগুলো পরীক্ষা করে তাদের রক্তে সায়ানাইড পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বলা হচ্ছে, সন্দেহভাজন খুনিও তাদের মধ্যে আছেন।

মৃত পর্যটকরা সবাই জন্মসূত্রে ভিয়েতনামের। তাদের মধ্যে চারজন ভিয়েতনামের নাগরিক ও অপর দুইজন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

পাঁচজনের মরদেহ ঘরের ভেতর পাওয়া গেছে। একজনের মরদেহ ঘরের বাইরে ছিল। 

পুলিশ জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। প্রত্যেকেরই দেহে বিষ পাওয়া গেছে।বিকেলে ঘটনাস্থলে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোন পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং মরদেহগুলো উদ্ধার করেন। মৃত পর্যটকদের মঙ্গলবার চেকআউট করে হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তাদের ব্যাগও গোছানো অবস্থায় পাওয়া গেছে।

এমন কী, তাদের কক্ষে খাবারও পাওয়া গেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু পর্যটকরা সেই খাবার খাননি।

পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা নয়। বিষ দিয়ে ছয় জনকে হত্যা করা হয়েছে। এই দলের সঙ্গে আরও এক সদস্য যুক্ত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit