শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে মিশরে ইসরাইলি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে মিশরে পৌঁছেছে একটি ইসরাইলি প্রতিনিধি দল। কায়রো বিমানবন্দরের তিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে এসোসিয়েট প্রেস। চলমান গাজা যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ইসরাইল এবং হামাসের সঙ্গে কাজ করছে কাতার এবং মিশর। হামাসের হাতে গাজায় এখনো প্রায় ১২০ জিম্মি আটক রয়েছে। ৮ মাস ধরে চলমান যুদ্ধে জিম্মি মুক্ত করার বিষয়ে নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ছে ক্রমাগত।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এমনকি রেহাই পাচ্ছে না ঘোষণাকৃত নিরাপদ অঞ্চলও। তবে ইসরাইলের দাবি, তারা হামাসের সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করে ব্যাপক হামলা চালিয়েছে। যার অবস্থান পরিস্কার নয়।

গত ৭ অক্টোবরের দক্ষিণ ইসরাইলে সীমান্ত অতিক্রম করে যুদ্ধের সূত্রপাত করে হামাস। ওই হামলায় ১ হাজার ২০০  জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করে নিয়ে গাজায় নিয়ে যায়। তখন থেকে পাল্টা জবাবে স্থল আক্রমণ এবং বোমাবর্ষণ শুরু করে ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ৩৮ হাজার ৭৯৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক আদালত ইসরাইলকে যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করেছে। গাজার ২.৩ মিলিয়ন লোকের বেশিরভাগই মধ্য ও দক্ষিণ গাজার বাস্তুচ্যুত হয়ে আশ্রয়শিবিরে আটকে আছে। ইসরাইলি বিধিনিষেধ এবং যুদ্ধ পরিস্থিতির কারণে গাজায় মানবিক সহায়তা সীমিত হয়ে পড়েছে, যার ফলে ব্যাপক ক্ষুধা ও দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit