শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু রোনালদো নাকি মেসি, কে বেশি ধনী? হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলন নিয়ে কী বললেন রিয়াদ-লিটনরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উত্তাল সারা দেশ। যার পরিপ্রেক্ষিতে সারা দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে সারা দেশের পরিবেশ অশান্ত। এ বিষয়ে নিজেদের ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল শান্ত, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। গতকাল মুশফিকুর রহিম, তামিম ইকবালরা নিজেদের আকুতি জানিয়েছিলেন। এবার মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকাররাও এ পরিস্থিতি নিয়ে নিরবতা ভেঙেছেন। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজ ফেসবুক পেজে লিখেছেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’

লিটন দাসের কথা, ‘কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাইবোনদের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’সৌম্য সরকার লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit