শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মহাসড়ক দখল করে আন্দোলনকারীদের ফুটবল খেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারিরা বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মহাসড়কে ফুটবল খেলতে দেখা গেছে। এতে মহাসড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে ‘আমি কে? তুমি কে? রাজাকার রাজাকার’, ‘চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার’,  ‘মেধা না কোটা? মেধা মেধা।
ইত্যাদি স্লোগান নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেয়ার পাশাপাশি মহাসড়কে ফুটবল খেলতে থাকে। এতে মহাসড়কের দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিলেও দুপুর দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়ে আসেনি।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit