বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রায় ১শ’ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘একটানা কাশির জন্য’ সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার তার এক সহযোগী এএফপি’কে এ কথা জানিয়েছেন।

সুফি ইউসুফ বলেছেন, ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’ দুই বারের প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা রেখেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকটি হার্টের সমস্যায় ভুগছেন এবং বাইপাস সার্জারি করেছেন। চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন তিনি।

১৯২৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণকারী, মাহাথির দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit