শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

এক সময়ের সমালোচক, এখন ট্রাম্পের সমর্থক হ্যালি-ডিস্যান্টিস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের তীব্র সমালোচক নিকি হ্যালি ও রন ডিস্যান্টিস এখন তাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য।

 মঙ্গলবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে নিকি হ্যালি বলেন, দেশের স্বার্থেই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পকে ভোট দিতে হবে। হ্যালি বলেন, ট্রাম্পকে ভোট দিতে আপনাদের তার সাথে সম্পূর্ণ একমত হতে হবে না। আমার কথায় এটা বিশ্বাস করুন।

হ্যালি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর। ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে সবচেয়ে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন তিনি। সেই সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্বের জন্য অনুপযুক্ত বলেছিলেন।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার সময়ই ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আসুন জো বাইডেনকে তার বেজমেন্টে ফিরিয়ে দেই এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে নিয়ে আসি।’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit