সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

রাজধানীতে কোটাবিরোধীদের বিক্ষোভ, থমথমে ঢাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বিভিন্ন স্থানে কোটাবিরোধীরা বিক্ষোভ করছে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় থমথমে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 

কোটা বাতিলের দাবিতে সোমবার ছাত্রলীগ ও কোটাবিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ রাজধানীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

রাজধানীর মেরুল বাড্ডা, প্রগতিসরনি, বসুন্ধরা আবাসিক এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় তারা। বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। 

নতুন বাজার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট।

মতিঝিলের শাপলা চত্বরে অবরোধ ও বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। বনানী এলাকায় প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে। এতে বনানী এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রলীগ ও কোটাবিরোধীরা একই সময়ে সমাবেশের ঘোষণা দেয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকায়। 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit