বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

নোয়াখালীতে নকল ক্যাবল বিক্রির দায়ে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে নকল বিআরবি ক্যাবল বিক্রির অপরাধে এক দোকানিকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের মেসার্স নিজাম ইলেকট্রিকে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া।  

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর সড়কে নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া অভিযান চালায়। অভিযানে বিআরবি নকল ক্যাবল বিক্রি ও মূল্য তালিকা মার্কার দিয়ে মুছে গোপন করার সত্যতা পাওয়ায় মেসার্স নিজাম ইলেকটট্রিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এধরনের নকল পণ্য ও মূল্য তালিকা গোপন না করার জন্য সতর্ক করা হয়।

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit