বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আহত ট্রাম্পকে সহানুভূতি জানালেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালান থমাস ম্যাথিউ ক্রুকস নামের এক ব্যক্তি। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে মারা যান ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী ম্যাথিউ।

প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রনেতারা। এরই ধারাবাহিকতায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বেইজিং উদ্বিগ্ন। আর প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের প্রতি সহানুভূতি জানিয়েছেন।’
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ট্রাম্পের ওপর এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোন জায়গা নেই।’
 
এছাড়াও এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন স্পিকার মাইক জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকে।
 
সূত্র: আলজাজিরা, সিনহুয়া

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit