বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল অফিসের সিন্দুক ভেঙ্গে চুরি

এম. এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২৬ Time View

এম. এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল অফিসের সিন্দুক ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করেছে চোরেরা। রবিবার (১৪ই জুলাই) ভোর রাতে পৌর শহরের পাকিস্থান রোড বাকপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) অফিসে ভিতরে ডুকে অফিসের সিন্দুক ভেঙ্গে নগদ টাকা ও মূল্যবাব মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চৌগাছা থানার পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করেছেন।

এ অফিসের ম্যানেজার মনোরঞ্জন জানান, শনিবার দিবাগত রাত্রে আমরা অফিসের কাজ শেষে অন্যদিনের ন্যয় অফিস তালা মেরে সবাই বাসায় চলে যায়। অফিসে দুই জন সিকিউরিটি গার্ড রাত্রে ডিউটিরত ছিল। রবিবার সকালে চুরির খবর পেয়ে আমি অফিসে আসি। এসে দেখি অফিসের বাহিরের দরজার তালা ও হাকের হুক ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবাব মালামাল নিয়ে গেছে। চোরেরা এ সময় অফিসের সিন্দুক ভেঙ্গে নগদ ১০ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা ও পাঁচ লাখ ২৯ হাজার ৪৫ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চৌগাছা থানার এস আই সুরঞ্জিত রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি বলেন, ঘটনা স্থলে পুলিশ টিম গিয়ে ছিলো। লিখিত অভিযোগ পেয়েছি আইনি ব্যবস্থা চলোমান। আমরা ওই অফিসের সবাইকে থানায় ডেকে তাদের সাথে কথা বলছি। এ রির্পোট লেখা পর্যন্ত রবিবার ১৪ জুলাই বিকেল ৬.১০মি পর্যন্ত চৌগাছা থানায় জিজ্ঞাসাবাদ চলছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit