মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার রশীদ কলোনীর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।  

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit