সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁর পত্নীতলায় পৌর কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতু (৪৫)র রহস্য জনক রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পাটিচরা ইউপির সালিগ্রাম বুড়িদহ বিল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

মৃত মিজানুর রহমান মিতু পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মন্ডলের ছেলে। তিনি নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। নিহতের স্বজন ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সকালে স্থানীয় লোকজন বুড়িদহ বিলের পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তার সঙ্গে থাকেন না। শনিবার সকাল আনুঃ ১০টায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে। এব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit