শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

আখাউড়ায় শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে বিদ্যালয় মাঠে মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষা অনুরাগী মোবারক হোসেনকে মামলা দিয়ে মানসিক হয়রানি করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ায় মোছাঃ সেলিনা বেগমের স্থায়ী বরখাস্ত এবং সর্বোচ্চ বিচার  দাবি করা হয়। গত বুধবার (১০ জুলাই) সকালে স্ট্রোক করে মোবারক হোসেন মৃত্যুবরণ করেন। শিক্ষানুরাগী  মোবারক হোসেন ছয়গড়িয়া শাহআলম উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা ও সাবেক সভাপতি ছিলেন। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল বাশার, সদস্য মোছাঃ জোসনা আক্তার, মোবারক হোসেনের ছেলে আবু সুফিয়ান, মেয়ে রেখা আক্তার ও নাতী রিয়াদ খাদেম প্রমুখ। মোবারক হোসেনের ছেলে আবু সুফিয়ান বলেন, আমার বাবা এ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মূল্যবান ভূমি দান করেছেন। তিনবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক সেলিনা বেগম আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

মামলা করার জন্য কমিটির কোন অনুমোদন নেয়নি। প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া এবং আয় ব্যয়ের হিসাব চাওয়ায় সেলিনা বেগম আমার বাবার সাথে খারাপ আচরণ করতো। মানসিক চাপে আমার বাবার  মৃত্যু হয়েছে। আমরা সেলিনা বেগমের বিচার চাই। নিহত মোবারক হোসেনের মেয়ে রেখা বেগম বলেন, বুধবার আমার আব্বা স্কুলে গেলে সেলিনা বেগম আব্বার সাথে খারাপ আচরণ করেন। তখন আমার আব্বা স্ট্রোক করে মারা যায়। আমরা তার সর্বোচ্চ বিচার এবং স্থায়ী বরখাস্ত  চাই। 

উল্লেখ্য, ছয়গড়িয়া শাহআলম উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি গত ৫ জুলাই মোছাঃ সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারি প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। প্রধান শিক্ষকসহ শূণ্য পদে নিয়োগ নিয়ে গড়িমসি, বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit