রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নওগাঁর পত্নীতলায় পৌর কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪১ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতু (৪৫)র রহস্য জনক রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পাটিচরা ইউপির সালিগ্রাম বুড়িদহ বিল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।মৃত মিজানুর রহমান মিতু পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মন্ডলের ছেলে। তিনি নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।নিহতের স্বজন ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সকালে স্থানীয় লোকজন বুড়িদহ বিলের পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তার সঙ্গে থাকেন না। শনিবার সকাল আনুঃ ১০টায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে। এব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit