শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম

জয়পুরহাটের প্রতারনা কালে দুই ভূয়া র‌্যাব সদস্য আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪২ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে র‌্যারে পরিচয় দিয়ে প্রতারনাকালে প্রতারক চক্রের মূল হোতা সহ দুইজনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। গতকাল (শনিবার) বিকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাষ্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃত ভূয়া র‌্যাব সদস্য তরিকুল ইসলাম সোহাগ নাটরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে ও তার সহযোগী নাঈম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চোকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব- ৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার জনৈক আজিজুলের নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে ১২ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার চুক্তিবদ্ধ হয়। পরে পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার টাকা দাবী করলে আজিজুলের মনে সন্দেহ হয়। এসময় ওই এলাকায় র‌্যাবের একটি টহল গাড়ি দেখে সে বিষয়টি তাদের অবগত করলে তাদের আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের নিকট থাকা মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের সিটের নিচ থেকে একটি র‌্যাবের কটি ও নগদ ৮,২৫০ টাকা উদ্ধার করে।

আটককৃত তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পে সদস্য এবং নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়কের পরিচয়ে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের নিকট চাকুরী দেয়ার নামে র্দীঘদিন ধরে প্রতারণা করে আসছে বলে জানন র‌্যাব।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit