শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিজয়নগর উপজেলায় সালিসি সভায় চেয়ারম্যানের নির্দেশে নারীকে নির্যাতন, বর্তমান ও সাবেক ইউপি সদস্য আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির অপবাদে সালিসি সভায় এক নারী (২৫) কে অমানসিক নির্যাতনের অভিযোগে বর্তমান ও সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য হোসেন মিয়া। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। 

বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান  জানান, কয়েকদিন আগে বিষ্ণুপুরের এক চৌকিদারের স্ত্রীকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে এক সালিসি সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়ার নির্দেশে বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন ওই নারীকে ব্যাপক মারধর করে। চৌকিদারের স্ত্রীকে অমানসিক নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এই ঘটনা লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ১:১৬

 ‍

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit