মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

কসবায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কসবা থানা পুলিশ এ অভিযান চালায়।

অভিযানের সময় গুদামের মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহাম্মেদ জানান, শনিবার রাতে নয়নপুর বাজারের ব্যবসায়ি আইয়ুব খান ও অমিত হাসান জয়ের গোডাউন থেকে ৭০ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার ক‌রা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit