শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

অ্যান্ডারসনকে ভুল বিদায়ি বার্তা দিয়ে মুছে ফেললেন বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সুইংয়ের জন্য বিখ্যাত জিমি অ্যান্ডারসন। অনেকের কাছেই তিনি আবার ‘সুইংয়ের রাজা’। গত ২২ বছর ধরে সুইংয়ের সঙ্গে গতি ও লাইন-লেন্হের দুর্দান্ত এক কম্বিনেশনে ব্যাটারদের নাভিশ্বাস তুলে আসছিলেন ইংল্যান্ডের পেসার।গতকাল লর্ডস টেস্টে অ্যান্ডারসন অবসর নেওয়ায় শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা পানি বেয়ে নামার সেই ভয় ব্যাটারদের কেটে গেছে।

আর কখনো মুখোমুখি হতে হবে না ইংল্যান্ডের পেসারের বিপক্ষে। সুইংয়ের প্রসঙ্গ টেনে তাই অনেকেই তাকে বিদায়ি বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে। কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার থেকে শুরু করে নাসের হুসেনরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অ্যান্ডারসনকে বিদায়ি বার্তা দিতে ভুলে যাননি বাবর আজমও। তবে ভুলে না গেলেও বিদায়ি বার্তা ভুল করেছেন পাকিস্তানের অধিনায়ক। তাই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে হাসি-তামাশা করা হচ্ছে। বিদায়ি বার্তায় অ্যান্ডারসনের প্রশংসা করতে গিয়ে ভুল করে ‘কাটারের’ প্রসঙ্গ টানা বাবর সমালোচিত হচ্ছেন।

পরে বিষয়টা বুঝতে পেরে নিজের পোস্টটি ডিলিট করে নতুন করে আরেকটা দেন পাকিস্তানের অধিনায়ক।অ্যান্ডারসনের বিদায়ি বার্তায় বাবর প্রথম পোস্টে লেখেন,‘ , জিমি, আপনার কাটারের মুখোমুখি হওয়াটা ছিল সম্মানের! সুন্দর খেলাটি একজন কিংবদন্তিকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ অবদান চির স্মরণীয়।

আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট।’ পরে ‘কাটারের’ জায়গায় সুইং শব্দটি লিখে নতুন করে পোস্টটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit