শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গোল্ডেন বুট নয়, ওলমোর চোখ শিরোপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। রোববার (১৪ জুলাই) রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্পেন এবং ইংল্যান্ড। ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই। তবে কার হাতে উঠবে শিরোপা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ পর্যন্ত।      

ফাইনালে ট্রফির ছাড়াও দুই দলের ফুটবলারদের মাঝে লড়াই হবে গোল্ডেন বুট নিয়েও। স্প্যানিশ তারকা দানি ওলমো এখন পর্যন্ত গোল করেছেন ৩টি। সমান সংখ্যক গোল করে নিয়ে সোনালী বুটের দাবিদার হ্যারি কেইনও। ৩টি করে গোল রয়েছে কোডি গাকপো এবং জামাল মুসিয়ালারও। তবে এই দুজন এখন টুর্নামেন্টের বাইরে। তাই কেইন এবং ওলমোর মধ্যেই চলবে লড়াইটা।  
 
গোল্ডেন বুটের লড়াই নিয়ে ওলমো বলেন, ‘এই টুর্নামেন্টটা আমার দারুণ কেটেছে। ফাইনালে তা ধরে রাখতে চাই। এটা সত্য আমি এবং কেইন গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছি। অন্য ফুটবলার যেমন ফাবিয়ান এবং মোরাতাও এই রেসে আছে। মোরাতা হ্যাটট্রিক করলে সে জিতবে। আমি তাতে খুশিই হব। যে-ই গোল্ডেন বুট জিতুক না কেন, আমার কাছে ইউরো জেতাটা গুরুত্বপূর্ণ।’   
 
ফাইনাল ম্যাচের আগে অনেকটা সময় পেয়েছে স্পেন। মাঠের অনুশীলনেই এই সময়টা কাটিয়েছেন ফুটবলাররা। শিরোপার মঞ্চে নামার আগে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেছেন কোচের সঙ্গে। ফাইনালে মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা মাথায় রেখে নিজেদের প্রস্তুত করেছেন ওলমোরা।  
 
মেগা ফাইনালের আগে ইংলিশ গণমাধ্যমের আলোচনায় তরুণ ফুটবলার জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা এখন পর্যন্ত ৫ ম্যাচে করেছেন ২ গোল। বিশেষ করে শেষ ষোলোতে অসাধারণ একটি গোল করে দলের পিঠ বাঁচিয়েছিলেন তিনি। ফাইনালেও তিনি বড় অস্ত্র হতে পারেন ইংলিশদের। তবে এসব নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন ওলমো।
 
ওলমো বলেন, ‘দেখুন, জুড বেলিংহাম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সে দলের অন্যদের মতো একজন ফুটবলার। সবার মতো তাকে নিয়েও দলের পরিকল্পনা থাকবে। বিশেষ ভাবে তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।’  

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit