মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই ১১ বছর পর রাজ-মিমিও এক হচ্ছেন! বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ আবারও বাড়াল কাতার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান

চৌগাছা সীমান্তে পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দিলো বিএসএফ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা সীমান্তে পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, উপজেলার আড়ারদাহ কওমি মাদ্রাসা দুই জন ছাত্র বৃহস্পতিবার আমার ইউনিয়নের বড় কাবিলপুর জামেমসজিদে তাবলীগ জামাতে আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশেই কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেওয়া রয়েছে। তারা বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদেরকে লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তন্তর করেন। সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ।

ফেরত দেওয়া মাদ্রাসা ছাত্ররা হলো ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন ১৫৬ আমবাগ নীলনগর ১৩৪৬ অঞ্চল ০৭ কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুল¬াহ (১৭) ও মাগুরা জেলার শালিকা উপজেলার গোড়াগারি আড়পাড়া ইউনিয়নের গোড়াগালি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল¬াহ (১৯)। এতে ভারতের লক্ষীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফ এর পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং ও বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী অংশ নেন।

শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, এ খবর পেয়ে আমরা ভারতীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হয় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শেষ হয় ৬.৫৫ মিনিটে। এর পর দুই বাংদেশী মাদ্রাসা ছাত্রকে তার আমাদের জিম্মায় ফেরত দেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit