শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

কোটা নিয়ে আন্দোলনকারিরা সরে যাবেন বলে বিশ্বাস আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১২৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কোটা নিয়ে আন্দোলনকারি সাধারন ছাত্রছাত্রীরা সরে যাবেন বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিুসল হক এম.পি। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা এ আন্দোলনের সঙ্গে মিশে গেছে বলে আমি আপনি সবাই বুঝে গেছি। তবে আমি মনে করি সাধারন ছাত্র-ছাত্রী যারা এ আন্দোলনে আছেন তারা সরে যাবেন। উচ্চ আদালতের আদেশকে তারা মানবেন। আমি মনে করি জনগণের অসুবিধা হবে এমন কাজ তারা করবেন না।’ এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তায় যেটা প্রয়োজন সেটা সরকারকে করতে হয়।

এদিকে মন্ত্রী যাওয়ার পরপরই আখাউড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মনির হোসেনের উপর হামলা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়নসহ বেশ কয়েকজন আহত হন।মনির হোসেন অভিযোগ করেন, তিনি নির্বাচিত হওয়ার পর মন্ত্রী তাঁর নিজ সংসদীয় এলাকায় আসায় ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন। তিনি যেন তোড়া দিতে না পারেন সেজন্য বাধার সৃষ্টি করা হয়। এক পর্যায়ে স্টেশনের কাছে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ তার লোকজন হামলা করেন। একটি মার্কেটে গিয়ে তিনি আত্মরক্ষা করেন। বিষয়টি তিনি মন্ত্রী মহোদয়কে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 
কিউএনবি/অনিম/১২ জুলাই ২০২৪,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit