রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

টেস্টে চতুর্থ বোলার হিসেবে ৪০ হাজার ডেলিভারি অ্যান্ডারসনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ার জুড়ে শুধুমাত্র টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসন কত কী রেকর্ড গড়েছেন, কত কী কীর্তি গড়েছেন সেগুলোর গল্প লিখতে গেলে হয়তো কলমের কালি শেষ হবে, কিন্তু গল্প না। যাওয়ার সময়ও জিমি গড়ে যাচ্ছেন রেকর্ড। শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের কীর্তিতে ভাগ বসানো হচ্ছে না কিংবা মুরালির সমান আটশ উইকেটের ক্লাবেও যাওয়া হবে না। তবে সাতশ উইকেটের ক্লাবে থাকা বাকী দুই ক্রিকেটারের মতো জিমিও প্রবেশ করলেন নতুন ক্লাবে। গড়লেন আরও একটা কীর্তি।

১৮৮ টেস্ট খেলা এই পেসার এখনও পর্যন্ত বল করছেন ৩৫০ তম ইনিংসে। এখনও পর্যন্ত বল করেছেন ৪০০০১ টি। টেস্ট ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে স্পর্শ করলেন চল্লিশ হাজার ডেলিভারির মাইলফলক। আগের তিনজনের সবাই ছিলেন স্পিনার। টেস্টে সবচেয়ে বেশি ডেলিভারি করা বোলার লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। আটশো উইকেট শিকার করা মুরালি বল করেছেন ৪৪০৩৯ বল। বল করেছেন ২৩০ ইনিংস।

দুইয়ে আছেন অনিল কুম্বলে। টেস্টে  ৬১৯ উইকেট শিকারি এই লেগ স্পিনার ২৩৬ ইনিংস বল করেছেন ৪০৮৫০ টি। জিমির ওপরেই আছেন শেন ওয়ার্ন। তার ইনিংস ২৭৩ টি। ৭০৮ উইকেট শিকার করতে বল করেছেন ৪০৭০৫টি। আন্তর্জাতিক ক্রিকেটেও জিমি এদিন স্পর্শ করেছেন পঞ্চাশ হাজার ডেলিভারির মাইলফলক। ৫৬০ ইনিংসে তার করা ডেলিভারি সংখ্যা ৫০০০৭টি। তিন ফরম্যাট মিলিয়ে এখানেও তার আগে তিন স্পিনারই।

৫৮৩ ইনিংসে মুত্তিয়া মুরালিধরন বল করেছেন ৬৩১৩২টি। ৬০ হাজারের বেশি বল করা একমাত্র বোলারই এই লঙ্কানই। দুইয়ে থাকা অনিল কুম্বলে ৫০১ ইনিংসে বল করেছেন ৫৫৩৪৬টা। জিমির ঠিক ওপরে থাকা অজি গ্রেট শেন ওয়ার্নের ডেলিভারি ৫১৩৪৭ টা। ইনিংস বল করেছেন ৪৬৪ টি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit