শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
স্টার্কের দাপটের পর শরিফুলের পাল্টা জবাব, ১০১ রানের লিড অস্ট্রেলিয়ার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই চাঁদের বরফের রহস্য উন্মোচনে চীনের নতুন অভিযান প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী পবিত্র ওমরাহ সম্পন্ন করলেন আসিফ মাহমুদ মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ২২ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? রাষ্ট্রপতির পথচলায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

বগুড়ার শেরপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আবু জাহের, (শেরপুর) বগুড়া ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৩৮ Time View
আবু জাহের, (শেরপুর) বগুড়া : বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে থাকা একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌নে‌র মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুই জন। বৃহস্প‌তিবার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়নের ধড়‌মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়‌কে এ ঘটনা‌টি ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়নের রাশইল গ্রা‌মের ও‌লিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সাইফুল ইসলাম (৪) এবং সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে  সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০)।  আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৫০)ও কাওছার আলী। 

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অ‌টোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্র-ট-১১-৩৫৬৪) তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের  ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন। 

শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের পরিবারের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit