স্পোর্টস ডেস্ক : আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে টাইগারদের। বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছে ২০০৮ সালে। সবশেষ টেস্ট খেলেছে তারও পাঁচ বছর আগে ২০০৩ সালে। দীর্ঘদিন পর আবারও অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বুধবার (১০ জুলাই) মিরপেুরে এইচপি দলের আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে। ফটোশুটের পর এইচপির প্রধান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ।
এখানে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কেও নেওয়া হয়েছে। কারণ, ২০২৭ সালে আমাদের যে অস্ট্রেলিয়া সফর আছে, ওই খেলাটাও ডারউইনে হবে। এটা আমাদের জন্য একটা প্রস্তুতি।’অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ কোরি কলিমোর। অবশ্য শোন যাচ্ছিল অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথান হরিজকে এইচপি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে হরিজের প্রত্যাশিত বেতনের অঙ্কটা অনেক বেশি। যার কারণে শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেনি বিসিবি।
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:০৬