সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে? প্রেমিকাকে মার্সিডিজ উপহার দিলেন পান্ডিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ১ হাজার পাউন্ড ইউরেনিয়ামের জন্যই কী ইরানে সেনা নামাতে চান ট্রাম্প? যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘আকর্ষণীয় প্রস্তাব’ দিয়েছে: ক্রেমলিন কর্মকর্তা রাহুলের মৃত্যুর আগে শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন নির্মাতা চাঁদাবাজি ও মানি লন্ডারিং মামলায় আনিসুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যার অভিযোগ পুলিশ কন্যার বিরুদ্ধে

বৃহস্পতিবারও ব্লকেড, প্রতিশ্রুতি পেলে সড়ক ছাড়বেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হবে।

এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদ থেকে প্রতিশ্রুতি পেলে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন। পাশাপাশি যৌক্তিক সংস্কার করে নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রাখারও দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, ‘শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পেতে পারেন। নাতি-নাতনিরা নন।’
  
এদিকে বুধবারের ব্লকেড কর্মসূচিতে, মহাসড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়। ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে কয়েক দিন ধরেই সড়ক, মহাসড়ক ও ট্রেনে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণার পর বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। ভোগান্তি এড়াতে সময় হাতে রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit