শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

বিজয়নগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দীর্ঘ যানজট

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় বুধবার দুপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ পাঁচ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১২টার দিকে বীরপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পিছনে থাকা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকের চালক ও বাস যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হন।

পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনা কবলিত স্থানের সড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটারের মতো যানজট দেখা দেয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল দুর্ঘটনা ও যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার ও যানজট নিয়ন্ত্রণে আনা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit