বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ১৮ বছর বয়সি এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে অভিযুক্তদের ধর্ষণ মামলায় কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাবরিপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে থেকে নিয়ে গিয়ে ওই নারীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। গ্রেফতার ব্যক্তিরা হলেন, লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ (২০), ক্ষুদিরামের ছেলে চিরঞ্জন হাসদা (১৯), ঈশ্বর স্বরেণের ছেলে প্রশান্ত স্বরেণ (১৯)। তারা তিনজনই জাবরিপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাবরিপাড়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠিত হয়। পরের দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) কনেকে নিয়ে যাওয়ার জন্য বরপক্ষের আত্মীয়রা সেখানে আসে। ওইদিন বিয়ে বাড়িতে সবার ব্যস্ততার সুযোগে কৌশলে ভুক্তভোগী নারীকে রাতে বাড়ির বাইরে ডেকে নেয় অভিযুক্ত ৩ যুবক।

এরপর পাশের একটি উঠানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে এসে বিয়ে বাড়ির লোকজনদের ধর্ষণের ঘটনাটি জানায় ভুক্তভোগী নারী। তবে ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে সটকে পড়ে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit