সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ

বাংলাদেশ ও চীনের দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আজ সকালে গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক প্রতিনিধি পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

বৈঠকটি স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হয়েছে এবং ৪৫ মিনিট স্থায়ী হওয়ার কথা রয়েছে।

এর আগে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে চীনের প্রধানমন্ত্রী স্বাগত জানান।

দ্বিপাক্ষিক আলোচনায় মূলত রোহিঙ্গা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পর বাংলাদেশ ও চীন ২০ থেকে ২২টি চুক্তিতে সই করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ‘অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি ও জনগণের মধ্যে যোগাযোগ নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সফরকালে দুই দেশের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সময় বিকাল ৪টায় চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চীনে তাঁর তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষ করবেন।

দ্বিপাক্ষিক এই সফর শেষে আজ বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit