সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে?

রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচেই বোলিং করতে পারেননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়াকে সরাসরি খোঁচা দিলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে।

গত ডিসেম্বরের নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে কিনেছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা ২২০ রান করে। গ্রিন তিন নম্বরে নেমে ১০ বলে ১৮ রান করে আউট হন।

কিন্তু মুম্বাই এই লক্ষ্য পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। চোটের কারণে এই ম্যাচে গ্রিনকে বোলিংও করাতে পারেনি কলকাতা। ম্যাচের পর গ্রিনকে বোলিংয়ে না দেওয়ার কারণ জানতে চাইলে রাহানে সরাসরি বলেছেন, ‘এই প্রশ্নটা পারলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে করুন!’

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গ্রিনের পিঠের নিচের অংশে চোট রয়েছে, তাই ‘সীমিত সময়ের জন্য’ তাকে বোলিং থেকে বিরত রাখতে হচ্ছে। এক মুখপাত্র বলেছেন, ‘ক্যামেরন প্রায় ১০ থেকে ১২ দিনের মধ্যে বোলিংয়ে ফেরার লক্ষ্যে ভারতে তার বোলিং লোড ধীরে ধীরে বাড়াচ্ছেন। কেকেআরকে এই তথ্য জানানো হয়েছে এবং তারা সম্পূর্ণ অবগত।’

২৬ বছর বয়সী গ্রিন ২০২৪ সালে পিঠের অস্ত্রোপচারের পর থেকে সতর্কভাবে পরিচালিত হচ্ছেন। ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মাত্র সাতটি বল করেছিলেন। পরে সংবাদ সম্মেলনে রাহানে বলেছেন, ‘চ্যালেঞ্জিং পরিস্থিতি, কারণ আমাদের বোলাররা আহত। তবে এটি অন্য খেলোয়াড়দের জন্যও নিজেকে চেনানোর ভালো সুযোগ।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit