সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পৌর শহরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুনঞ্জন বিশ্বাস, ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তৃতা শেষে অতিথিরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৩৯টি দল এ খেলায় অংশ গ্রহণ করেন। উপজেলা পর্যায়ে বঙ্গমাতা ১২টি ও বঙ্গবন্ধু ১২ টি দল অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে বঙ্গমাতা ২টি ও বঙ্গবন্ধু ২ টি মোট ৪টি দল আজ মঙ্গলবার খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বঙ্গমাতা রামকৃষ্ণপুর দল ও বঙ্গবন্ধু সলুয়া দল বিজয় লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit