রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

হাসপাতালে রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহবান খাদ্যমন্ত্রীর

মো:  সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৪ Time View
মো:  সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।তিনি বলেন,রোগী হাসপাতালে আসে সুস্থ হতে, নষ্ট-পঁচা খাবার খেয়ে যেন আরো অসুস্থ না হয় সেদিকে নজর দিতে হবে। মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। 

খাদ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ডাক্তারের একটু ভালো ব্যবহার রোগিদের দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালে সেবা নিতে আসা কেউ যেন হয়রানি না হয় সেটি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অহেতুক এন্টিবায়োটিক ঔষুধ প্রেসক্রিপশন করা থেকে ডাক্তারদের বিরত থাকতে হবে।অহেতুক এন্টিবায়োটিক ব্যবহার দীর্ঘমেয়াদে রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি করে।

সরকারি ঔষধ বিনামূল্য বিতরণের জন্য হাসপাতালে দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে। একই সাথে যে ঔষধ প্রয়োজন নেই কেন্দ্রীয় ঔষধাগারে সে ঔষধের চাহিদা প্রেরণ না করার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রোগীদের খাবার  সরবারাহে যেন বিনির্দেশ মোতাবেক খাবার দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময় তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের রোগীর খাবার হিসেবে কি দেওয়া হচ্ছে তা তদারকি করারও আহবান জানান তিনি । 

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমতিয়াজ মোর্শেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো: মাহবুবুল আলম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit