রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বিশ্বকাপ সেরার পর আইসিসির আরও এক স্বীকৃতি পেলেন বুমরাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার কে হবেন, তা যেন অনেকটা অনুমিতই ছিল। জুন মাস ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মাস। আর এই বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া ভারতের যশপ্রীত বুমরাহর হাতেই উঠেছে জুন মাসের সেরার পুরস্কার।

জুনের সেরার খেতাব জয়ের লড়াইয়ে বুমরাহর সঙ্গে দৌড়ে ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে বুমরাহর আগুনে বোলিংয়ের কাছে হার মানতে হয়েছে তাদের।

আইসিসির জুনের সেরা ক্রিকেটারদের লড়াইয়ে এবার ভারতের জয়জয়কার দেখা গেছে। নারীদের বিভাগেও সেরা হয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে মাসসেরা হয়েছেন স্মৃতি মান্ধানা।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ৩০ বছর বয়সী পেসার বুমরাহ। বিশ্বকাপে ওভারপ্রতি কেবল ৪.১৭ রান খরচ করেন, উইকেট ঝুলিতে পোরেন ১৫টি। ফাইনালসহ গ্রুপপর্ব এবং সুপার এইটের বেশ কয়েকটি ম্যাচে তার বোলিংয়েই জয়ের দিশা খুঁজে পায় ভারত।

জুনের সেরা ক্রিকেটারের খেতাব জিতে নিজেকে সম্মানিত মনে করছেন বুমরাহ, ‘আমি জুন মাসে আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ায় আনন্দিত। এটা আমার কাছে বিশেষ এক সম্মান। দল হিসেবে আমরা বড় কিছু অর্জন করেছি। ব্যক্তিগত মুকুটেও নতুন পালক যুক্ত হলো। এই পারফরম্যান্স করে বিশ্বকাপ জেতা অবিশ্বাস্য অনুভূতি। আমার জীবনে যা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

 

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit