শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে চিনতে হলে বঙ্গবন্ধুকে আগে চিনতে হবে: মির্জা আজম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে যদি চিনতে হয় তাহলে সবার আগে বঙ্গবন্ধুকে চিনতে হবে, জানতে হবে। আর বঙ্গবন্ধুকে জানতে গেলেই আওয়ামী লীগকে চেনা হবে। এর মধ্য দিয়েই ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধকেও জানা যাবে। মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করলেই ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম হওয়া আওয়ামী লীগের সুদীর্ঘ সংগ্রাম-লড়াই-আন্দোলন সম্পর্কে সকলে অবহিত হতে পারবেন। 

পারিবারিক সফরে নিউইয়র্কে অবস্থানকালে ৮ জুলাই সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে মির্জা আজম সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোকে মূলত: বক্তব্য দেন। তিনি প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বানের পাশাপাশি দেশ বিরোধী যে কোনো অপতৎপরতাকে যুক্তির আলোকে রুখে দেয়ার পরামর্শও প্রদান করেন। 

কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। নিউইয়র্ক স্টেট এবং মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানস্থলে মির্জা আজমকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। 

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit