বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিআইইউতে ‘অ্যাডভান্সড এক্সেল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২১৪ Time View

ডেস্ক নিউজ : ব্যবসায়িক প্রতিষ্ঠানে বড় অংকের হিসেব মেলাতে গিয়ে অনেকে হিমশিম খান। দিনরাত মাটি হওয়ার পরও শেষমেষ পাওয়া যায় না কাঙ্খিত ফলাফল। শুধু কি ব্যবসায়িক প্রতিষ্ঠান? ব্যক্তিগত ডকুমেন্ট, পরিসংখ্যানিক তথ্য আর লজিক্যাল ক্যালকুলেশনেও হিসাবকে কম সময়ে সমাধান করতে আমাদের টেনশন থাকে প্রতিনিয়ত।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) তরুণ শিক্ষার্থীদের আগামী দিনের কর্মক্ষেত্রে আরো দক্ষ করে গড়ে তুলতে অনুষ্ঠিত হলো ‘অ্যাডভান্সড এক্সেল’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা। সম্প্রতি নগরের জামালখান ক্যাম্পাসের মাল্টিমিডিয়া ল্যাবে সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালার আয়োজন করে।

সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাবের সভাপতি রফিকুল আলম বলেন, ‘অ্যাডভান্সড এক্সেল’ নিয়ে তরুণদের মধ্যে অনেকের আগ্রহ রয়েছে। আবার অনেকে দুশ্চিন্তায় থাকেন জটিল হিসেবগুলো কিভাবে সমাধান করবেন। যেহেতেু বিষয়টি ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত তাই ভবিষ্যতের কথা ভেবেই আমরা এই কর্মশালার আয়োজন করেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি জয়দেব দেবনাথ, সাধারণ সম্পাদক ওয়াফিক ফায়রাস আলম, যুগ্ম সুচিব প্রীতম পল অরূপ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit