সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাজিলের পিছু ছাড়ছে না সর্বনাশা ‘৭’

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : সমরেশ মজুমদার তার ‘সাতকাহন’ উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র দীপাবলীর জীবনের উত্থানের গল্প বললেও ব্রাজিলের ক্ষেত্রে ঘটছে ঠিক তার উল্টো। সর্বনাশা ‘সাত’ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের। সবশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সর্বনাশ হওয়ার সঙ্গেও অদ্ভূতভাবে জড়িয়ে সাত।  কীভাবে? চলুন সেই হিসেব মেলাই।

শুধু এবারই প্রথম এমন কাকতালীয় ঘটানার সাক্ষী হয়েছে ব্রাজিল এমনটিও নয়।  ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের পর থেকেই এই ‘সাত’ এর শুরু।  এর পর থেকেই ব্রাজিলের ফুটবল দল মাঠে নামা মানেই তাদের টিপ্পনি কেটে বলা ‘সেভেন আপ’। 

এই সাত তত্ত্বের পুনরাবৃত্তি ঘটে ফের ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সেবারও সেভেন ট্র্যাজেডিতে ফাঁসে ব্রাজিল। সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচটিও কাকতালীয়ভাবে হয়েছিল ৭ জুলাই। যেখানে ব্রাজিলের পরিণতি ঠিক একই। অর্থাৎ সর্বনাশা সাত কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit